নারী ফুটবলে সিলেট ও কক্সবাজারে ভেন্যু চায় বাফুফে

স্পোর্টস রিপোর্টার

আগামী ২০২২ সালে ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ এবং এএফসি অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে।  এই দুটি আসরের বাছাই পর্ব হবে ২০২১ সালে। বাছাইয়ের খেলা দুটি আয়োজন করার জন্য বাফুফে আবেদন করেছে এএফসির কাছে। অনূর্ধ্ব-১৭ এবং অনূর্ধ্ব-২০ দুই আসরই আয়োজন করতে চায় বাফুফে। তবে অন্তত একটি পেলেও খুশি বাফুফে। তবে দুটি আসরের জন্য দুটি ভেন্যুও মনোনীত করেছে বাফুফে। একটি সিলেট এবং অন্যটি কক্সবাজার স্টেডিয়াম। কক্সবাজারে নারী সাফ চ্যাম্পিয়নশিপ হয়েছিল ২০১০ সালে।

এএফসি অনূর্ধ্ব-২০ বাছাইয়ের রাউন্ড-১ এর খেলা ২০২১ সালের মার্চে হবে। সেটি কক্সবাজারে আয়োজন করতে চায় বাফুফে। আর অনূর্ধ্ব—১৭ বাছাইয়ের রাউন্ড-১ এর খেলা একই বছর এপ্রিলে হবে। সেটি সিলেটে আয়োজন করতে চায় বাফুফে। এখন অপেক্ষা করতে হবে এএফসি ফিফা হতে সম্মতি আসে কিনা।