স্বাস্থ্য সুরক্ষায় পার্লার কর্মীদের ফেসশিল্ড উপহার

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

করোনা প্রাদুর্ভাবকালেও ঈদ উত্সবকে ঘিরে বিউটি পার্লারগুলোতে সেবাগ্রহীতাদের আনাগোনা বেড়েছে। পার্লারকর্মী ও সেবা গ্রহীতাদের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে ধামরাই, সাভার ও আশুলিয়ায় উত্তরণ ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত ‘উত্তরণ’ বিউটি পার্লারসহ কালামপুর এলাকার পার্লারগুলোর কর্মীদের ফেসশিল্ড উপহার প্রদান কর্মসূচি হাতে নিয়েছে কালামপুর বাজার (গঞ্জ) এর ব্যবসায়ী সমিতি। গতকাল বিউটিশিয়ান তানিশার উপস্থিতিতে কালামপুর বাজার বণিক সমিতির সভাপতি উপজেলা স্বেচ্ছসেবক লীগের সহসভাপতি মো. রবিউল করিম সমিতির পক্ষ থেকে ধামরাইয়ে উত্তরণ বিউটি পার্লারের স্বত্বাধিকারী অনন্যার কাছে ফেসশিল্ডগুলো হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।