আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ মোহাম্মদ নূরুল হক (৮০) ইন্তেকাল করেছেন। গতকাল বুধবার দুপুর সোয়া ২টার দিকে ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। শেখ নূরুল হকের ছেলে শেখ মনিরুল হক জানান, তার পিতা গত ৯ জুলাই করোনা আক্রান্ত হয়ে ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন। গত ২৩ জুলাই তার করোনা নেগেটিভ আসে। কিন্তু বুধবার দুপুরে হঠাত্ করে তিনি হূদেরাগে আক্রান্ত হয়ে মারা যান। তিনি তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।