নদী ও সমুদ্রবন্দর আধুনিকায়ন ও ব্যবস্থাপনায় উন্নতর করার ওপর গুরুত্ব দিয়ে বার্ষিক কর্মসম্পাদন চুক্তিপত্রে (এপিএ) স্বাক্ষর করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। বুধবার মন্ত্রণালয় ও অধীনস্থ সংস্থাগুলোর মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, ২০১৮-১৯ অর্থবছরে এপিএ ৮১ দশমিক ২১ শতাংশ বাস্তবায়ন হয়েছে। এর আগে ২০১৫-১৬ অর্থবছরে ৮৫ দশমিক ০২ শতাংশ, ২০১৬-১৭ অর্থবছরে ৮২ দশমিক ১৫ শতাংশ, ২০১৭-১৮ অর্থবছরে ৮০ দশমিক ৬৩ শতাংশ বাস্তবায়ন হয়। মন্ত্রণালয়ের পক্ষে সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন চৌধুরী স্বাক্ষর করেন। চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, কোভিড-১৯ পরিস্থিতির উত্তরণ ঘটাতে না পারলে অর্থনৈতিক ধাক্কা লাগবে।