নিজের মুক্তিযোদ্ধার ভাতা বিলিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ঈদ উপলক্ষে নিজের জমানো মুক্তিযোদ্ধা ভাতা অসচ্ছল মুক্তিযোদ্ধাদের মাঝে বিতরণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। 

বৃহস্পতিবার সকালে মনিপুরী পাড়ার বাসভবনে নিজ নির্বাচনী এলাকার (ঢাকা-১২, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল, হাতিরঝিল, শের-ই-বাংলা নগর) ৩১ জন অসচ্ছল মুক্তিযোদ্ধাকে সাত হাজার টাকা করে বিতরণ করেছেন তিনি। এ সময় তাদের সঙ্গে কুশল বিনিময় করেন মন্ত্রী। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রত্যেকে যেন সুষ্ঠুভাবে ঈদ উদযাপন করতে পারেন সেজন্য আমার পক্ষ থেকে এই উপহার। প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা দিয়ে সম্মানিত করেছেন। 

আরো পড়ুন : পল্লবী থানায় বিস্ফোরণ : তিন আসামি ১৪ দিনের রিমান্ডে

উল্লেখ্য, স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিমাসে মাসে তার প্রাপ্ত ভাতা নিজে খরচ না করে জমিয়ে রাখেন এবং নির্দিষ্ট সময় পর পর এ জমানো ভাতা নিজ এলাকার অসচ্ছল মুক্তিযোদ্ধাদের মাঝে বিতরণ করেন। 


ইত্তেফাক/ইউবি