এমন সময়ে এবারের ঈদ
কারও মন আজ ভালো নেই
জোছনা-রৌদ্র সবই আছে তবু
কোথাও খুশির আলো নেই!
করোনায় ঘরে বন্দি-জীবনে
কোনও কিছু ভালো লাগছে না
রাত পোহালেই কোরবানি ঈদ
সুখে কেউ তবু জাগছে না।
গরিবের হাতে কোনও কাজ নেই
দু বেলা দু মুঠো জুটছে না
সবার মনেই চিন্তার ছাপ
কারও মুখে হাসি ফুটছে না।
সব দেখে-শুনে এবারের ঈদে
নতুন জামাও কিনি নাই
শোক শুধু মনে তাদেরই জন্য
স্বজন-হারানো যারা, যিনি নাই।
তবু কোরবনি হবে দেশে দেশে
ত্যাগের মহিমা থাকবেই
মানুষ থাকলে মানুষের পাশে
মানবতা জানি জাগবেই।