আপনার রাশিফল

আজ ১৬ শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ এবং ৯ জিলহজ ১৪৪১ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ সিংহ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ২৭ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৪২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি সিংহ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৪। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: রবি ও ইউরেনাস। আপনার শুভ সংখ্যা: ১ ও ৪। শুভ বার:  রবি। শুভ রত্ন: রুবী ও গার্নেট।  জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি আগ্রহবোধ করতে পারেন। জীবনকে অর্থবহ করার চেষ্টা করুন। ভ্রমণের সুযোগ পেতে পারেন। সামাজিক যোগাযোগ চালিয়ে যান। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন।              

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। শরীর খুব একটা ভালো নাও থাকতে পারে। সামাজিক সংকট এড়িয়ে চলুন। রিপুকে সংযত রাখুন। অন্যথায় বদনাম হতে পারে।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকুন। দাম্পত্যক্ষেত্রে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। নতুন বিনিয়োগ ভালোভাবে ভেবে তারপর করুন। অংশীদারি কারবারে নিজের কর্তৃত্ব বজায় রাখতে চেষ্টা করুন।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

ধর্মকর্মের প্রতি আগ্রহবোধ করতে পারেন। সাময়িক কোনো অসুস্থতায় ভুগতে পারেন। আহারে-বিহারে সতর্ক থাকুন। সীমা লঙ্ঘন করা ঠিক হবে না।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

মায়ের শারীরিক অবস্থা মোটামুটি ভালো থাকতে পারে। পড়াশোনায় মন বসাতে চেষ্টা করুন। ধর্মীয় কাজে আনন্দ পাবেন। নিজের মনোভাব যথাযথভাবে প্রকাশ করুন। অন্যথায় সুযোগ হাতছাড়া হতে পারে।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। মাতৃস্বাস্থ্য ভালো থাকতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। পড়াশোনার প্রতি আগ্রহবোধ করতে পারেন। পথ চলাচলে সতর্কতা অবলম্বন করুন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করুন। প্রয়োজনে ছোট ভাইবোনদের সহযোগিতা পেতে পারেন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। প্রবাসী প্রিয়জনের সঙ্গে যোগাযোগ হতে পারে।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

দিনটি মোটামুটি শুভ সম্ভাবনাময়। কাউকে প্রতিশ্রুতি প্রদানের ক্ষেত্রে ভালোভাবে চিন্তা করে নিন। পড়াশোনায় আনন্দ পাবেন। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। মাথাব্যথায় ভুগতে পারেন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। আত্মপ্রতিষ্ঠার চেষ্টা জোরদার করুন। কোনো বিশেষ রঙের প্রতি আগ্রহবোধ করতে পারেন। পারস্পরিক সামাজিক সম্পর্ক ভালো থাকবে।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। শরীর খুব একটা ভালো যাবে না। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। দূরে কোথাও যাত্রা হতে পারে।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

সামাজিক কাজে অংশ নিতে পারেন। পেশাগত যোগাযোগে সাফল্য পেতেও পারেন। প্রয়োজনে বড় ভাইবোনদের সহযোগিতা পেতে পারেন। আর্থিক দিক ভালো থাকতে পারে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

আধ্যাত্মিকতার প্রতি অনুরাগবোধ করতে পারেন। পিতৃস্বাস্থ্য ভালো যেতে পারে। পিতার পরামর্শ অনুযায়ী চলার চেষ্টা করুন। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন।