দি হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন লিমিটেড বাংলাদেশ (এইচএসবিসি) এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো অনলাইনে ভ্যালু এডেড ট্যাক্স সেবা সম্পর্কে তথ্যভিত্তিক ভার্চুয়াল ভিডিও সেশন। এইচএসবিসি বাংলাদেশ এই প্রজেক্টটির পাইলট ব্যাংকসমূহের একটি এবং এই প্ল্যাটফরমের মাধ্যমে এইচএসবিসি দেশের প্রথম লাইভ ট্রানজ্যাকশন এরই মধ্যে শুরু করেছে। কর সংগ্রহকারী প্রতিষ্ঠান এনবিআর, বাংলাদেশ ব্যাংককে সঙ্গে নিয়ে এই অভাবনীয় ডিজিটাল পদক্ষেপ গ্রহণ করেছে, যার ফলশ্রুতিতে সার্বিক ভ্যাট পেমেন্টকে ব্যবহারকারীর কাছে আরো সহজ ও দ্রুত সম্পন্ন করতে সহায়তা প্রদান করবে। অনুষ্ঠানে উপস্থিত সব গ্রাহকের জ্ঞাতার্থে এনবিআর একটি ভ্যাট ই-পরিশোধ সেবা তথ্য সম্পর্কিত প্রেজেন্টেশন উপস্থাপন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট, বাংলাদেশ ব্যাংকের মো. মেজবাউল হক। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিইও গ্রামীণফোন ইয়াসির আজমান, সিইও ও এমডি ইউনিলিভার বাংলাদেশ কেদার লেলে, সিইও লাফার্জহোলসিম বাংলাদেশ রাজেশ সুরানা, চেয়ারম্যান সিটি গ্রুপ ফজলুর রহমান, চেয়ারম্যান মেঘনা গ্রুপ মোস্তফা কামাল, মেম্বার ভ্যাট অডিট ও ইন্টেলিজেন্স এনবিআর মান্নান সিকদার, কমিশনার ও প্রজেক্ট ডিরেক্টর ভ্যাট অনলাইন প্রজেক্ট এনবিআর কাজী মোস্তাফিজুর রহমান, সিইও এইচএসবিসি বাংলাদেশ মে. মাহবুবউর রহমান, ম্যানেজিং ডিরেক্টর ও হেড অফ গ্লোবাল লিক্যুইডিটি ও ক্যাশ ম্যানেজমেন্ট জিএলসিএম কান্ট্রিস এইচএসবিসি এশিয়া-প্যাসিফিক জেসন ডব্লু এইচ ট্যান, কান্ট্রি হেড অফ হোলসেল ব্যাংকিং (ইন্টিরিম) এইচএসবিসি বাংলাদেশ রিয়াজ এ চৌধুরী ও অন্য উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ। —প্রেস বিজ্ঞপ্তি