কাজল আরেফিন অমির রচনা ও পরিচালনায় নাটক ‘মাস্ক’ বাংলাভিশনে প্রচার হবে ঈদের দিন রাত ১১টা ৩০মিনিটে। নাটকে অভিনয় করেছেন মুকিত জাকারিয়া, তাসনিয়া ফারিন, জিয়াউল হক পলাশ প্রমূখ। ফারিয়া ও মুকিত দুজন স্বামী-স্ত্রী ঢাকায় একটি ফ্ল্যাটে থাকে। ফারিয়ার সারাদিনের কর্মব্যস্ততা স্বামী মুকিতকে নিয়ে। মুকিতের আচার-আচরণে ফারিয়ার সন্দেহ তার স্বামীর কোন মেয়ের সাথে সম্পর্ক আছে। এ দিয়ে তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগে থাকে।
এদিকে তাদের বাসার উপর চোখ পড়ে একটি ডাকাতদলের। একদিন তাদের বাসায় সেই ডাক্তাতদল ঢুকে পড়ে। ঘটতে থাকে নানা ঘটনা।