করোনা পরিস্থিতির মধ্যেও চলছে রূপপুর পারমাণবিক বিদ্যুেকন্দ্রের জন্য বিভিন্ন যন্ত্রপাতি নির্মাণের কাজ। এই নির্মাণকাজের অগ্রগতি দেখার জন্য রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কামরুল আহসান গত মঙ্গলবার পিজেএসসি জিও পোডোলস্ক এবং বুধবার জেএসসি রাসু নামে বৃহত্তর মস্কোস্থ দুটি কারখানা পরিদর্শন করেন। গতকাল ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। পোডোলস্ক কারখানা পরিদর্শনের শুরুতে রাষ্ট্রদূত কামরুলকে প্রতিষ্ঠানটির মহাপরিচালক আনাতোলি এম স্মিরভ নির্মাণকাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন।