স্বরাষ্ট্রমন্ত্রী অসচ্ছল মুক্তিযোদ্ধাদের বিতরণ করলেন নিজের জমানো ভাতার টাকা

ঈদ উপলক্ষ্যে নিজের জমানো মুক্তিযোদ্ধা ভাতা অসচ্ছল মুক্তিযোদ্ধাদের মধ্যে বিতরণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। গতকাল বৃহস্পতিবার সকালে মনিপুরী পাড়ার বাসভবনে নিজ নির্বাচনি এলাকার (ঢাকা-১২, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল, হাতিরঝিল, শের-ই-বাংলা নগর) ৩১ অসচ্ছল মুক্তিযোদ্ধাকে ৭ হাজার টাকা করে বিতরণ করেছেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রত্যেকে যেন সুষ্ঠুভাবে ঈদ উদ্যাপন করতে পারেন সেজন্য আমার পক্ষ থেকে এই উপহার। প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা দিয়ে সম্মানিত করেছেন।