করোনা মহামারির কারণে প্রধানমন্ত্রীর দেওয়া অনুদান আড়াইহাজারের নন-এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের মধ্যে প্রদান করা হয়েছে। সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম বাবু শিক্ষকদের মধ্যে গতকাল সকালে উপজেলা পরিষদের হল রুমে এক অনুষ্ঠানের মাধ্যমে অনুদানের চেক তুলে দেন। এ সময় উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলা সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।