তালার সাবেক উপজেলা চেয়ারম্যান জি এম আব্দুল আলীম আর নেই

সাতক্ষীরার তালা উপজেলা পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান, খলিলনগর ইউনিয়ন পরিষদের একটানা ৩৬ বছরের চেয়ারম্যান, খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি জি এম আব্দুল আলীম (৯২) আর নেই (ইন্না লিল্লাহি...রাজিউন)। বুধবার দিবাগত রাত ১টা ২০ মিনিটের দিকে খুলনার গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান।