সেনাবাহিনীর খাদ্যসামগ্রী বিতরণ

ঘাটাইলে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের নির্দেশনায় আর্মি মেডিক্যাল কোর সেন্টার অ্যান্ড স্কুলের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত দরিদ্র প্রতিবন্ধী ও অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার দিনব্যাপী তিন শতাধিক মানুষের মধ্যে এসব উপহারসামগ্রী ও মাস্ক বিতরণ করা হয়। আর্মি মেডিক্যাল কোর সেন্টার অ্যান্ড স্কুলের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল্লাহ আল হারুন, প্রধান প্রশিক্ষক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ মামুনুর রশিদ, লেফটেন্যান্ট কর্নেল মনোয়ারা আক্তার, মেজর মো. আল আমিন ভূঞা, মেজর রিদওয়ান হাসান উপস্থিত ছিলেন।