কোরবানির পশুর মাংস ও হাড় কাটার জন্য কাঠের গুঁড়ি বিক্রি হচ্ছে কালাইয়ের হাটবাজারে। স্থানীয় ভাষায় যাকে বলা হয়ে থাকে খাটিয়া। প্রত্যেক বছর কোরবানি ঈদের সময়ে এসব কাঠের আলাদা কদর দেখা যায়।
মাত্রাইহাটে আব্দুল কাদের ও পুনটহাটের আনিচুর রহমান জানান, ক্রেতাদের চাহিদা অনুযায়ী ছোট, মাঝারি ও বড় তিন ধরনের গুঁড়ি বা খাটিয়া রয়েছে। মোলামগাড়ী-হাটে খাটিয়া কিনতে আসা মো. জহুরুল, খালেক ও জাকি জানান, পশু কোরবানি দেওয়ার পর গোস্ত ও হাড় কাটার অত্যন্ত প্রয়োজনীয় জিনিস গুঁড়ি বা খাটিয়া।