স্বেচ্ছাশ্রমে বাঁশের সেতু নির্মাণ

উপজেলার দ্বীপপুর ইউনিয়ন পরিষদের লাউবাড়িয়া গ্রামে ফকিরানী নদীর তীরে স্বেচ্ছাশ্রমে সেতু নির্মাণ করেছে গ্রামবাসী। সপ্তাহতিনেক আগে প্রবল পানির চাপে নদীর তীরে পাউবোর বন্যানিয়ন্ত্রণ বাঁধটি ভেঙে যায়। বুধবার দেখা যায়, শতাধিক গ্রামবাসী সাঁকো নির্মাণে ব্যস্ত ছিলেন। এসব কাজের তদারকি করছেন সাবেক ইউপি চেয়ারম্যান বিকাশ চন্দ্র ভৌমিক। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শরিফ আহম্মেদ জানান, বিপত্কালীন সেখানে একটি নৌকা দেওয়া হয়েছে। সেটি কেন চলছে না বিষয়টি খোঁজ নেওয়া হবে। তবে সেখানে সাঁকো নির্মাণে আমরা গ্রামবাসীর পাশে আছি।