মানিকছড়িতে ডোবায় পড়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু

উপজেলার পশ্চিম গবামারা এলাকায় মাছ ধরতে গিয়ে ডোবায় ডুবে সাজেদুল ইসলাম সৌরভ (১০) নামের মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত সৌরভ ঐ এলাকার জসিম উদ্দিনের ছেলে ও গচ্ছাবিল জমিরিয়া তালিমুল কোরআন মাদ্রাসার ছাত্র। মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির হোসেন জানান, কয়েক জন শিশুর সঙ্গে বিলে মাছ ধরতে গিয়ে চলমান পানির প্রবাহে তৈরি হওয়া ডোবায় পড়ে সৌরভ মারা যায়। পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করা হয়নি।