ইসলামপুুরে ঈদ মার্কেটে শেষ মুহূর্তে উপচে পড়া ভিড়

ইসলামপুর বাজারে ঈদ উপলক্ষ্যে কাপড়ের দোকানগুলোতে শেষ মুহূর্তে উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।

বৃহস্পতিবার দেখা গেছে, মমতাজ, আবরনি, সাদ, হক গার্মেন্টস, রেজাউল গেঞ্জি স্টোর এবং মুন লাইট, অগ্রণী ক্লথ, সালাউদ্দিন ক্লথ, মদিনা ক্লথগুলোতে ক্রেতাদের উপচেপড়া ভিড়। তবে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না কেনাকাটায়। দূরদূরান্তের ক্রেতারা বিভিন্ন দোকানে গিয়ে তাদের পছন্দের জামাকাপড় কিনছেন। সাধারণ ক্রেতারা খোলা মার্কেটে ঈদের নতুন জামাকাপড় বাছাই করে পছন্দমতো কিনছেন। এছাড়া টুপি, আতর, বিভিন্ন প্রসাধনী, জুতা, সেন্ডেল ও জামাকাপড়ের পাশাপাশি কেনাকাটা চলছে।