সুন্দরবনে চোরাই কাঠ উদ্ধার

সুন্দরবন থেকে কাঠ কেটে পাচারের সময় ভারানির খালের মুখ থেকে কাঠভর্তি নৌকা জব্দ করেছেন সাতক্ষীরা রেঞ্জের কৈখালী বনস্টেশন অফিসের সদস্যরা।

বৃহস্পতিবার ভোরে কৈখালী স্টেশন কর্মকর্তা মোবারক হোসেনের নেতৃত্বে সদস্যরা ভারানির খালের মুখ থেকে কাঠ উদ্ধারের সময় কাঠ চোররা সুন্দরবনে পালিয়ে যায়।

সাতক্ষীরা সহকারী রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) এমএ হাসান বলেন, কাঠ পাচারের খবর গোপনে নিশ্চিত হয়ে তাত্ক্ষণিক অভিযান চালিয়ে সুন্দরবনে কর্তন নিষিদ্ধ দেড় শতাধিক গরান কাঠ উদ্ধার করা হয়। এ ঘটনায় বন আইনে মামলা হয়েছে।