ডোমারে মাদক বিক্রেতা গ্রেফতার

মাদকবিক্রেতা ময়নুল ইসলামকে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ। বুধবার রাতে তাকে ডোমার বাসস্ট্যান্ড  থেকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। মইনুল ইসলাম পৌরসভার গোডাউন পাড়া এলাকার বাসিন্দা।

ডোমার থানার অফিসার্স মো. মোস্তাফিজার রহমান জানান, মইনুল দীর্ঘদিন  থেকে মাদকব্যবসা চালিয়ে আসছে। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে বাসস্ট্যান্ড থেকে গ্রেফতার করা হয়েছে।