গোপালগঞ্জে করোনায় নতুন আক্রান্ত ২৮

গোপালগঞ্জে নতুন  করে  ২৮  জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৬২ জনে। গত ২৪ ঘণ্টায় ২৬ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ১১৫ জন।

বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য জানান। তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় গোপালগঞ্জ সদরে ১৮ জন, টুঙ্গিপাড়ায় দুই জন, কোটালীপাড়ায় পাঁচ জন ও মুকসুদপুরে তিন জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের বসতবাড়িসহ আশপাশের বেশ কয়েকটি বাড়িঘর লকডাউন করা হয়েছে। সেই সঙ্গে পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকার পারমর্শ দেওয়া হয়েছে।