দক্ষিণ আফ্রিকায় এখন পর্যন্ত পাঁচ লাখের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে আফ্রিকা মহাদেশে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ১০ লাখের কাছাকাছি।
আফ্রিকার সবচেয়ে শিল্পোন্নত দেশ দক্ষিণ আফ্রিকায় শনিবার নতুন করে ১০ হাজার ১০৭ জন করোনা রোগী শনাক্ত করা হয়। দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দেশটিতে এ পর্যন্ত ৫ লাখ ৩ হাজার ২৯০ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দক্ষিণ আফ্রিকায় এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৮ হাজার ১৫৩ জন।
করোনা ভাইরাসেরর প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর গত মার্চের শেষের দিকে লকডাউন জারি করে দক্ষিণ আফ্রিকা সরকার। তবে অর্থনীতির চাকা গতিশীল রাখতে দেশটিতে লকডাউন ইতোমধ্যে শিথিল করা হয়েছে
এদিকে বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, আফ্রিকা মহাদেশে এ পর্যন্ত ৯ লাখ ৩৪ হাজার ৫৫৮ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৫ লাখ ৮৫ হাজার ৫৬৭ জন। মারা গেছেন ১৯ হাজার ৭৫২ জন।
ইত্তেফাক/এআর