মারা গেলেন শান্তিতে নোবেল জয়ী জন হিউম

শান্তিতে নোবেল জয়ী উত্তর আয়ারল্যান্ডের বিখ্যাত রাজনীতিবিদ জন হিউম মারা গেছেন। 

সোমবার সকালে লন্ডনেরি নার্সিং হোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেনি তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। 

হিউম ছিলেন সোশ্যাল ডেমোক্রেটিক এবং ১৯৭০ সালে প্রতিষ্ঠিত লেবার পার্টির (এসডিএলপি) প্রতিষ্ঠাতা সদস্যদের একজন। তিনি ১৯৭৯ থেকে ২০০১ সাল পর্যন্ত এই দলের নেতৃত্ব দিয়েছিলেন।

রাজনৈতিক সংকট এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে অবদান রাখার জন্য ১৯৯৮ সালে আরেক রাজনৈতিক দল আলস্টার ইউনিয়নিস্ট পার্টির নেতা ডেভিড ট্রিম্বলের সঙ্গে যুগ্মভাবে শান্তিতে নোবেল পুরষ্কার পান হিউম। খবর: বিবিসি

ইত্তেফাক/জেডএইচ