সিজেকেএস ৫০০ জনকে অনুদান দিবে আজ

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস

ক্রীড়াঙ্গনের ৫০০ ব্যক্তিকে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) পক্ষ থেকে আজ বুধবার বিকাল ৪টায় অনুদান দেওয়া হচ্ছে। অসচ্ছল ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক, বিভিন্ন বিষয়ের কোচ ও কয়েকজন ক্রীড়া সাংবাদিকও অনুদান পাচ্ছেন বলে জানিয়েছেন সিজেকেএসর যুগ্ম সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম। করোনাকালীন সময়ে ১০ লাখ টাকার একটি তহবিল গঠন করা হয়। তবে জনপ্রতি কত টাকা করে দেওয়া হবে তা জানা যায়নি।

বাছাইকৃতদের চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। বাছাইকৃতদের মধ্যে ৩০০ জন চট্টগ্রাম মহানগরীর। অন্যরা উপজেলা পর্যায়ের।