ব্যাটিং কোচ হিসেবে ইউনুস খানের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন শোয়েব আখতার। বরং, ইউনুসের চেয়ে মোহাম্মদ ইউসুফকে পছন্দ রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের। তিনি বলেন, ‘ইউনুস খানকে পাকিস্তান দলের ব্যাটিং কোচ করাটা বড় ধরনের ভুল সিদ্ধান্ত। তার ব্যাটিং কোচ হওয়ুার কোনো যোগ্যতা নেই। তার যে যোগ্যতা আছে, তাতে সে জাতীয় ক্রিকেট একাডেমির কোচ হতে পারে।’ ইউনুসের পরিবর্তে ইউসুফ হলে ভালো হতো বলে মনে করেন আখতার। তার মতে ইউসুফের অভিজ্ঞতা পাকিস্তানের তরুণ ব্যাটসম্যানদের অনেক উপকৃত করত। তিনি বলেন, ‘আমার মনে হয়, ইউসুফ জাতীয় দলের ব্যাটিং কোচ হওয়ার জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তি। খেলোয়াড়ি জীবনেও দারুণ এক ব্যাটসম্যান ছিলেন ইউসুফ। তার হাত ধরে পাকিস্তান অনেক জয় পেয়েছে। তার অভিজ্ঞতা তরুণ প্রজন্মের জন্য দারুণ উপকারী হতো।’