রাবেয়া খোন্দকার
ভিকারুন নিসা নূন স্কুলের সাবেক শিক্ষক রাবেয়া খোন্দকার গত ২৭ জুলাই রাজধানীর একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজিউন)। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। ২৮ জুলাই বাদ জোহর গুলশান আযাদ মসজিদে নামাজে জানাজাশেষে বনানী কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। ৩০ জুলাই মরহুমের আত্মার মাগফেরাত কামনায় ভার্চুয়াল দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়নশাস্ত্র বিভাগের সাবেক অধ্যাপক মরহুম ড. আলী নওয়াবের স্ত্রী রাবেয়া খোন্দকার মৃত্যুকালে তিন পুত্র, দুই কন্যা রেখে গেছেন। তার এক পুত্র আলী রেজা ইফতেখার ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক।