এই সময়ের ছড়া
মুস্তাফা মাসুদ
(ভুয়া করোনা রিপোর্ট দেওয়ার খবর পত্রিকায় পড়ে)
মৃত্যু নিয়ে ব্যবসা করে,
আবার ভালোর মুখোশ পরে;
ভদ্রলোকের ভেকটা ধরে
যারা—
মানুষরূপী রক্তচোষা তারা।
মানবসেবার কথা বলে,
কিন্তু বাঁকা পথে চলে;
বিবেককে দুই পায়ে দলে
যারা—
সেই পশুদের মানুষ বলে কারা?
গডফাদারের মদদ পায়,
প্রতারণার ফাঁদ সাজায়;
মানবতার মজ্জা খায়
যারা—
সেই দানোদের নাটের গুরু কারা?
সব ব্যাটাকেই ধরতে হবে—
পায় না যেন ছাড়া।