মহামারি করোনা ভাইরাসের কারণে ৩১ আগস্ট পর্যন্ত নিয়ন্ত্রিত চলাচলের সীমা বাড়িয়েছে সরকার। রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত অতীব জরুরি প্রয়োজন (প্রয়োজনীয় ক্রয়-বিক্রয়, কর্মস্থলে যাতায়াত, জরুরি পরিষেবা, ওষুধ ক্রয়, চিকিত্সাসেবা, মৃতদেহ দাফন/সত্কার ইত্যাদি) ব্যতীত বাসস্থানের বাইরে আসা যাবে না। বাসস্থানের বাইরে সব সময় মাস্ক পরতে হবে এবং পারস্পরিক দূরত্ব বজায় রাখাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। হাটবাজার, দোকান ইত্যাদিতে বাড়তি সতর্কতা থাকতে হবে এবং রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে।
—মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ আবদুল
ওয়াদুদ চৌধুরী স্বাক্ষরিত এক স্মারকে
(সূত্র : ইত্তেফাক অনলাইন, ৩ আগস্ট ২০২০)