স্কুলের দরজায় দাঁড়ানো হেডমাস্টারের সঙ্গে দেরি করে আসা ছাত্রের কথোপকথন—
—তোমার আসতে এত দেরি হলো কেন?
—বাসা থেকে বেরুতে দেরি হয়ে গিয়েছিল।
—আগে বের হলে না কেন?
—ঘুম থেকে উঠতে দেরি হয়েছিল।
—ঘুম থেকে উঠতে দেরি হলো কেন?
—রাত জেগে হোমওয়ার্ক করছিলাম।
—বিকালেই হোমওয়ার্ক সেরে নাওনি কেন?
—স্কুল থেকে বাসায় ফিরতে দেরি হয়েছিল।
—স্কুলে এতক্ষণ কী করছিলে?
—গতকাল টিচার আমাকে দুই ঘণ্টা ডিটেনশান দিয়েছিল।
—ডিটেনশান দিয়েছিল কেন?
—ইয়ে মানে...গতকাল স্কুলে দেরি করে এসেছিলাম যে...