কুমিরা-সন্দ্বীপ সাগরে সেতু নির্মাণের আবেদন

চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকার কুমিরা-সন্দ্বীপ ফেরিঘাটে যাত্রীরা সীমাহীন দুর্ভোগ আর আতঙ্ক নিয়ে সাগর পার হচ্ছেন। এই করোনাকালে কুমিরা-সন্দ্বীপ ফেরিঘাট এলাকায় ঘুরতে গিয়ে যাত্রীদের এমন অবস্থা দেখেছি। সন্দ্বীপের মতো এমন জনবহুল দ্বীপপূর্ণ এলাকায় কেবল সেতুর অভাবে জনগণ প্রতিনিয়ত মৃত্যুঝুঁকি নিয়ে সমুদ্রপথে আসা-যাওয়া করে। একটি সেতু দ্বীপ এলাকার জনগণের দীর্ঘদিনের কষ্ট লাঘব করবে। এ ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।

তৃষ্ণা রাণী দেবনাথ

অষ্টম শ্রেণি, দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়,

চট্টগ্রাম