সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা আবদুল মান্নান মারা গেছেন

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, ঢাকা জেলা বিএনপির সাবেক সভাপতি, বেসামরিক বিমান চলাচল পর্যটন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী আব্দুল মান্নান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজিউন)

 

মঙ্গলবার রাত ৯টা ২০মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

আরো পড়ুন : গাইবান্ধায় দীর্ঘস্থায়ী বন্যায় জনদুর্ভোগ চরমে

বার্ধক্য জনিত কারণে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৮ বছর। তিনি এক কন্যা সন্তান রেখে গেছেন।

 

ইত্তেফাক/ইউবি