চসিক প্রশাসকের দায়িত্ব পেলেন আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম সুজন

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন। গতকাল মঙ্গলবার ঢাকার সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান।

চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দীনের মেয়াদ শেষ হচ্ছে আজ বুধবার। দেশে করোনা ভাইরাস পরিস্থিতিতে চসিক নির্বাচন হচ্ছে না। তাই আইন অনুযায়ী মেয়র হিসেবে অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবেন সরকার নিযুক্ত এই প্রশাসক।