জকিগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী মুন্না নিহত

সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ১২ মামলার আসামি মাদক ব্যবসায়ী আব্দুল মান্নান ওরফে মুন্না নিহত হয়েছে। সে জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের অজর গ্রামের বাসিন্দা। সোমবার ভোরে সুলতানপুর ইউনিয়নের অজর গ্রামের সাহেদ আহমদের পরিত্যক্ত বাড়ির পাশে এ ঘটনা ঘটে। জকিগঞ্জ-বিয়ানীবাজার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদিপ্ত রায় জানান, মূলত একটি মামলার ওয়ারেন্টে মাদক সম্রাট মুন্নাকে আটকের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে তিনিসহ জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ এবং পুলিশ মাদক ও অস্ত্র উদ্ধারে রাতেই অভিযান চালান।