দেশবাসীকে জয়ের ঈদ শুভেচ্ছা

জাতির পিতা বঙ্গবন্ধুর দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় দেশের সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন। শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এই শুভেচ্ছা জানান তিনি। জয় লিখেছেন, ‘আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মুবারক।’

কদিন আগেই ৪৯ বছর পূর্ণ করেন সজীব ওয়াজেদ জয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ১৯৭১ সালের ২৭ জুলাই অবরুদ্ধ ঢাকায় পরমাণু বিজ্ঞানী এম এ ওয়াজেদ মিয়া ও শেখ হাসিনার প্রথম সন্তান জয়ের জন্ম। বিজয়ের পর তার নাম রাখেন নানা শেখ মুজিবুর রহমান। জন্মদিনে ইন্টারনেটে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছায় ভাসেন জয়।