ম্যাজিস্ট্রেট দেখলেই মাস্ক পকেট থেকে মুখে

ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

হাটবাজারে আসা অনেকেই মুখে মাস্ক পরেন না। তবে মাস্ক মুখে না থাকলেও প্যান্ট বা শার্টের পকেটে রেখে অবাধে জনসম্মুখে ঘোরাফেরা করছে মানুষ। বুধবার দুপুরে ভূঞাপুর থানা মোড় এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসলাম হোসাইন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাস্ক না পরায় ১১ জনকে জরিমানা করেন। এ সময় অনেককেই পকেট থেকে দ্রুত মুখে মাস্ক পরতে দেখা যায়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসলাম হোসাইন জানান, সরকারি আইন অমান্য করে মুখে মাস্ক না পরে হাট-বাজারসহ জনগুরুত্বপূর্ণ স্থানে ঘোরাফেরা করছে। বাইরে ঘোরাফেরা  করার সময় অনেকেই মাস্ক মুখে না পরে পকেটে রাখছেন। এতে স্বাস্থ্যঝুঁকি রয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১১ জনকে ৭০০ টাকা জরিমানা করা হয়েছে।