অ্যাকাউন্ট খোলার গ্রাহকবান্ধব ফর্ম চালুর সময় বাড়ল

 ইত্তেফাক রিপোর্ট

সহজে ব্যাংক অ্যাকাউন্ট খোলার গ্রাহকবান্ধব দুই পাতার নতুন কেওয়াইসি (গ্রাহক সম্পর্কিত তথ্য) ফর্ম চালুর সময় বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলোকে চলতি বছরের ৩০ জুনের মধ্যে ঐ প্রক্রিয়া চালুর সময় বেঁধে দেওয়া হয়েছিল। তবে নতুন করে আরো তিন মাস সময় বাড়িয়ে সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত সার্কুলার জারি করে। দেশে কার্যরত সব তপশিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো সার্কুলারে বলা হয়, চলমান করোনা পরিস্থিতির প্রেক্ষাপট বিবেচনায় হালনাগাদকৃত হিসাব খোলার ফর্মসমূহ প্রচলনের সময়সীমা চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বর্ধিত করা হলো। এর আগে চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি ব্যাংক হিসাব খুলতে গ্রাহকবান্ধব কেওয়াইসি ফর্ম চালুর নির্দেশনা দেয় কেন্দ্রীয় ব্যাংক।