জিই পাওয়ার (এনওয়াইএসই :জিই), রিলায়েন্স বাংলাদেশ এলএনজি অ্যান্ড পাওয়ার লিমিটেডের মেঘনাঘাটে অবস্থিত ৭১৮ মেগাওয়াট (এমডব্লিউ) কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্টের জন্য উন্নত গ্যাস টারবাইন প্রযুক্তি সংস্করণ অ্যাডভান্সড গ্যাস পাথ (এজিপি) সরবরাহ করার ঘোষণা দিয়েছে। রিলায়েন্স বাংলাদেশ এলএনজি অ্যান্ড পাওয়ার লিমিটেড ভারতের রিলায়েন্স পাওয়ার ও জাপানের জিরা (জেইআরএ)-এর একটি যৌথ উদ্যোগ।
রিলায়েন্স বাংলাদেশ এলএনজি অ্যান্ড পাওয়ার লিমিটেডের সিইও রঞ্জন লোহার বলেন, ‘বিশ্বের দ্রুততম অগ্রসরমান অর্থনীতির সেরা পাঁচ দেশের মধ্যে অন্যতম বাংলাদেশের উন্নয়নশীল অর্থনীতির চাহিদা পূরণে দীর্ঘমেয়াদি বিদ্যুত্ সরবরাহ নিশ্চিত করতে একটি শক্তিশালী বিদ্যুত্ অবকাঠামো উন্নয়নের জন্য ব্যাপক উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।’
জিই সাউথ এশিয়ার গ্যাস পাওয়ারের সিইও দীপেশ নন্দ বলেন, ‘জিইর এফ-ক্লাস প্রযুক্তি দ্বারা পরিচালিত নতুন ৭১৮ মেগাওয়াট (এমডব্লিউ) বিদ্যুেকন্দ্রের জ্বালানি দক্ষতা ও কার্যকরী নির্ভরযোগ্যতার ভিত্তিতে বৈশ্বিক বেঞ্চমার্ক নির্ধারণ করবে। এই বিদ্যুেকন্দ্র হতে বাংলাদেশের মাথাপিছু বিদ্যুত্ উত্পাদনের ক্ষেত্রেও ব্যাপক অবদান রাখবে।’ — প্রেস বিজ্ঞপ্তি