গাজীপুর প্রতিনিধি
গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম গতকাল বুধবার নগরীর ১৩ নম্বর ওয়ার্ডের লাঠিভাংগা ও কালারকৈর এলাকায় বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন। তিনি ট্রলারযোগে সকাল থেকে দুপুর পর্যন্ত লাঠিভাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ ও কালারকৈর জামে মসজিদসংলগ্ন মাঠে দলীয় নেতাকর্মীদের নিয়ে কয়েক হাজার বন্যাদুর্গত পরিবারের মধ্যে এ সব ত্রাণসামগ্রী বিতরণ করেন। এ সময় আওয়ামী লীগ নেতা ফাইজুর আলম দিলীপ, রহিজ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে চাল, চিড়া, গুড় ও বিস্কুটসহ শুকনা খাবার।