ধামরাই (ঢাকা) সংবাদদাতা
করোনা প্রাদুর্ভাবকালে সেলুনে কর্মরত নরসুন্দর ও সেবা গ্রহীতাদের নিরাপত্তায় ধামরাইয়ে নরসুন্দরদের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ফেসশিল্ড, মাস্ক ও হ্যান্ড গ্লাভস বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে বেসরকারি সামাজিক উন্নয়ন সংস্থা এসডিআই। সোমবার শ্রীরামপুর বাজারে নরসুন্দরদের মধ্যে এসব সামগ্রী বিতরণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করেন সংস্থার সিইও সামছুল হক। তিনি দেশের সেলুনগুলোতে কর্মরত নরসুন্দরদের এসব স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ব্যবহার করে স্বাস্থ্যবিধি মেনে কাজ করার জন্য অনুরোধ জানান। প্রকল্প সমন্বয়কারী কর্মকর্তা ইসমাইল হোসেন, মাঠকর্মী রিপনসহ অন্যদের সঙ্গে নিয়ে তিনি এসব সামগ্রী বিতরণ করেন।