র্যাব মহাপরিচালক আল মামুনের মায়ের ইন্তেকাল

সিলেট অফিস

র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন—র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের মা জিনাতুন্নেসা চৌধুরী (৮২) গতকাল বুধবার দুপুর সাড়ে  ১২টায় সিলেট আম্বরখানার নিজ বাসায় বার্ধক্যজনিত রোগে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি পাঁচ ছেলে, দুই কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।

তার স্বামী মরহুম আবদুল মান্নান চৌধুরী তত্কালীন সুনামগঞ্জ মহকুমার শাল্লা থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তিনি ছিলেন অত্যন্ত মেধাবী ও সম্ভ্রান্ত পরিবারের সন্তান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন তিনি।

গতকাল বাদ এশা হযরত শাহজালাল (র.) এর দরগাহ মসজিদে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। তার মৃত্যুসংবাদ শুনে সিলেট র্যাব-৯-এর কমান্ডিং অফিসার, এসএমপির কমিশনার গোলাম কিবরিয়াসহ র্যাব-পুলিশ ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ, সিন্ডিকেট মেম্বার মস্তাবুর রহমানসহ শাবির অন্যান্য কর্মকর্তা ও গুণগ্রাহী আম্বরখানার বাসায় ছুটে আসেন এবং শোক প্রকাশ করেন।