নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সাংস্কৃতিক ব্যক্তিত্ব স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী, গীতিকার ও সুরকার এবং স্বনামধন্য শিক্ষক অধ্যাপক রমানাথ সেন (৭৪) আর নেই। তিনি হূদেরাগে আক্রান্ত হয়ে সোমবার সকালে জেলা শহর মাইজদীর মাস্টারপাড়ার নিজ বাসায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। ঐ দিন বিকালে তাকে নোয়াখালী পৌরসভার সোনাপুরের মহাশ্মশানে দাহ করা হয়। এর আগে মাইজদী বাজার শ্রীশ্রী রাম ঠাকুরের আশ্রমে তাকে শেষ শ্রদ্ধা জানান জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট, উদীচী শিল্পী গোষ্ঠী ও জেলা পূজা উদ্যাপন কমিটির নেতারা।