ডা. সাবরিনা আরিফসহ আট জনের বিরুদ্ধে চার্জশিট

করোনা টেস্টের ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ও জাতীয় হূদেরাগ ইনস্টিটিউটের কার্ডিয়াক সার্জন ডা. সাবরিনা আরিফ চৌধুরীসহ আট জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করা হয়েছে। গতকাল বুধবার মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক লিয়াকত আলী ঢাকার মুখ?্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে চার্জশিট দাখিল করেন।

 চার্জশিটে (অভিযোগপত্রে) ডা. সাবরিনা ও তার স্বামী আরিফুল হককে এই অসাধুচক্রের মূলহোতা বলে উল্লেখ করা হয়েছে। বাকিরা প্রতারণা ও জালিয়াতি করতে তাদের সহযোগিতা করেন। অভিযোগপত্রে বলা হয়, ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় করোনা শনাক্তের জন?্য নমুনা সংগ্রহ  করে            তা পরীক্ষা না করেই জেকেজি হেলথ কেয়ার ২৭ হাজার মানুষকে রিপোর্ট দেয়। এর বেশির ভাগই ভুয়া বলে ধরা পড়ে।  চার্জশিটভুক্ত অপর আসামিরা হলেন, ডা. সাবরিনার স্বামী জেকেজির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আরিফুল হক চৌধুরী, তার সহযোগী সাঈদ চৌধুরী, হুমায়ুন কবির ও তার স্ত্রী তানজীনা পাটোয়ারী, শফিকুল ইসলাম, প্রতিষ্ঠানটির ট্রেড লাইসেন্সের স্বত্বাধিকারী জেবুন্নেছা রিমা, বিপ্লব দাস এবং মামুনুর রশীদ। বর্তমানে আট আসামি কারাগারে আছেন।