দলীয় নেতার মৃত্যুতে জেপির শোক

জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি এবং দলের সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম বিশিষ্ট চিত্রনায়ক আব্দুস সাত্তারের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, মরহুম আব্দুস সাত্তার ছিলেন জাতীয় পার্টি-জেপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সংস্কৃতিবিষয়ক সম্পাদক। দলকে শক্তিশালী করার জন্য তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। নেতৃদ্বয় মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।