আকাশজোড়া রবিবাবু
হাসছে কেমন খিলখিল
আদিগন্ত চক্রবাল
রোদ-থৈ-থৈ ঝিলমিল
রবির হাসি রোদের ডানায়
উড়ছে পাখি দিগন্তরে
সাত সমুদ্র তেরো নদী
পাড়ি দিয়ে তেপান্তরে
মেঘভাঙা সে-আলোর গাড়ি
চোখে চোখে স্বপ্নবোনা
বজ্রে চেরা অন্ধকারে
ছড়িয়ে দিলো আলোর সোনা
মেঘের নিবিড় ঘোমটা খুলে
ছড়িয়ে দিলো রবির হাসি
মনটা দিয়ে প্রাণটা দিয়ে
ওই রবিকে ভালোবাসি