একক নাটক ‘প্রাক্তন’

মাছরাঙা টিভিতে আজ রাত ৯টায় প্রচার হবে একক নাটক ‘প্রাক্তন’। নাটকটিতে রচনা করেছেন সুমন আনোয়ার এবং পরিচালনা করেছেন রুমান রুনি। অভিনয় করেছেন জোভান, সারিকা, মিম মান্তাসা প্রমুখ।

বিয়ের পর মিমকে নিয়ে পাতায়াতে হানিমুনে যায় জোভান। যে রিসোর্টে উঠেছে সেখানে দেখা হয়ে যায় প্রাক্তন প্রেমিকা সারিকার সঙ্গে। সারিকাও গেছে তার স্বামীর সঙ্গে। জোভানকে খুব ভালোবাসে মিম। কিন্তু এতদিন পর এখানে এসে পুরনো প্রেমিকাকে পেয়ে নস্টালজিক হয়ে ওঠে জোভান। মিম হোটেল রুমে ঘুমায় আর সে সুইমিং পুলের পাশে বসে সারিকার সঙ্গে গল্প করে। নিজেদের হারানো দিনগুলো রোমন্থন করে। বিয়ের পর সুখী হতে পারেনি সারিকা। স্বামীকে তার একদমই পছন্দ না। মনের বিরুদ্ধে জোর করে সংসার করে যাচ্ছে। অর্থবিত্ত সবই আছে, কিন্তু সুখ নেই। দুই প্রাক্তনের এই দেখা করার বিষয়টা এক সময় টের পায় মিম। একইভাবে সারিকার স্বামীও বুঝতে পারে তাকে ফাঁকি দিয়ে তার বউ গোপনে জোভানের সঙ্গে দেখা করছে। কিন্তু তারা কেউ স্বীকার করে না। দু’জনের এই লুকোচুরির রহস্য উন্মোচন করতে এক হয়ে কাজ করে মিম আর সারিকার স্বামী। শেষ পর্যন্ত কী করতে পারে তারা সেটাই দেখার বিষয়!