সম্প্রতি অনুষ্ঠিত ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) পরিচালনা পর্ষদের সভায় মো. শওকত আলী চৌধুরী সর্বসম্মতিক্রমে ব্যাংকের চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। তিনি ১৯৯৩ সালে ইবিএল বোর্ডে যোগ দেন। তিনি শিপ ব্রেকিং ও রিসাইক্লিং, চা ও তৈরি পোশাকশিল্প, রিয়েল এস্টেট, এজেন্সি ব্যবসা ও প্রকৌশলসেবা, কনটেইনার টার্মিনাল হ্যান্ডলিং, বাণিজ্যিক ব্যাংকিং, বিমা, শেয়ার ও সিকিউরিটিজসহ বিভিন্ন ব্যবসা সফলভাবে পরিচালনা করে আসছেন। তিনি বাংলাদেশ শিপ রিসাইক্লিং অ্যাসোসিয়েশনের একজন সদস্য।
এ ছাড়াও তিনি চিটাগাং মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করছেন। —প্রেস বিজ্ঞপ্তি