ওয়ান ব্যাংক লিমিটেড ও প্রিমাডলার অপারেশনস্ লিমিটেডের মধ্যে বাংলাদেশি রপ্তানিকারকদের ফ্যাক্টরিং সুবিধা প্রদানের জন্য সম্প্রতি একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে ওয়ান ব্যাংকের গ্রাহকরা তাদের বিদেশি ক্রেতাদের কাছে বর্ধিত মেয়াদে মূল্য পরিশোধের ভিত্তিতে রপ্তানি করতে পারবেন। ওয়ান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম ফখরুল আলম এবং প্রিমাডলার অপারেশনস্ লিমিটেডের কান্ট্রি-লিড মুনাওয়ার উদ্দিন সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন
০০০
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের নোয়াখালী জোনের উদ্যোগে ‘বৈদেশিক রেমিট্যান্স কার্যক্রমে সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক ভার্চুয়াল কনফারেন্স সম্প্রতি অনুষ্ঠিত হয়। ব্যাংকের এমডি ও সিইও মো. মাহবুব উল আলম এতে প্রধান অতিথি ছিলেন। ব্যাংকে এএমডি মুহাম্মদ মুনিরুল মওলা এবং মো. ওমর ফারুক খান বিশেষ অতিথি ছিলেন। নোয়াখালী জোনপ্রধান মাহমুদুর রহমান সভাপতিত্ব করেন