রাঙ্গামাটিতে করোনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাবের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার রাঙ্গামাটি মেডিক্যাল কলেজ ভবনে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পিসিআর ল্যাবের উদ্বোধন করেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান পবণ চৌধুরী। অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, রাঙ্গামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ, পুলিশ সুপার মো. আলমগীর কবির, রাঙ্গামাটি মেডিক্যাল কলেজের প্রকল্প পরিচালক ডা. শহীদ তালুকদার, রাঙ্গামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, রাঙ্গামাটি সদর উপজেলা চেয়ারম্যান শহীদুজ্জামান রোমান, রাঙ্গামাটি সিভিল সার্জন ডা. বিপাশ খীসা উপস্থিত ছিলেন।