উপজেলার হরিপাড়া হাটের তিনটি দোকানে বুধবার রাত ১টার দিকে ডাকাতি সংঘটিত হয়েছে।
ঘোড়াঘাট থানায় বাদী আসলামুল হকের দাখিলকৃত এজাহার সূত্রে জানা গেছে, হরিপাড়া হাটের আসলামুল হক, আশরাফুল হক ও অপর এক ভাইয়ের মুদি আর জুতার দোকানের ঝাপ ভেঙে ডাকাত দল ভেতরে প্রবেশ করে। ডাকাতরা নগদ টাকা, জুতা, সেন্ডেল ও ওষুধপত্র লুট করে। এ সময় দোকানে অবস্থানরত আশরাফুল হকের চিত্কারে হাট পাহারাদাররা এসে ডাকাত সদস্য আলতাফ হোসেন ও মন্টু মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করে।
ঘোড়াঘাট থানার ইনচার্জ আমিরুল ইসলাম জানান, এজাহারের কপি পেয়েছি। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।