লালপুর উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামে বুধবার রাতে দুটি ভেজাল গুড় কারখানায় অভিযান চালায় র্যাব। ক্ষতিকারক রং, ৭০ কেজি চুন, চার কেজি ডালডা, দুই কেজি হাইড্রোজ মিশিয়ে গুড় তৈরির অপরাধে তুহিন ও জিয়াউর রহমান নামের দুই কারখানা মালিককে জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মুল বানীন দ্যুতির ভ্রাম্যমাণ আদালত তাদের ২ লাখ টাকা জরিমানা করেন।